১০ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলার ১০ জন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর বিরুদ্ধে সরকারের দায়ের করা মামলায় হাজিরা দিতে গেলে গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়া মুখ্য বিচারিক হাকিম আদালত তাঁদের জেলহাজতে পাঠান। বিগত উপজেলা নির্বাচনে ব্যয় বিবরণী জমা না দেওয়ায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।আসামিপক্ষের আইনজীবী শিবশংকর দাস জানান, ২০০৯ সালের উপজেলা নির্বাচনে ব্যয় বিবরণী জমা না দেওয়ায় ওই বছরই সরকারের পক্ষ থেকে নবীনগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মলাই মিয়া, গোলাম শাহরিয়ার, মোস্তাক আহমদ, জসীম উদ্দিন, মনির হোসেন, হুমায়ুন কবির, আবদুল্লাহ মাস্টার, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোশাররফ হোসেন ও গোলাম হোসেন এবং আশুগঞ্জের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জালাল উদ্দিনের বিরুদ্ধে মামলা করা হয়।