১০ কলেজছাত্রী হঠাৎ অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার মিজানুর রহমান খান মহিলা ডিগ্রি কলেজের ১০ ছাত্রী গত শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁরা বাড়িতে চলে যান।কলেজ সূত্র জানায়, জ্যেষ্ঠতা রক্ষা নিয়ে শনিবার রাতে কলেজ হোস্টেলে প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রীদের মধ্যে বাগিবতণ্ডা হয়। এ ঘটনার পর রাত সাড়ে ১০টার দিকে দ্বিতীয় বর্ষের এক ছাত্রী মানসিক চাপে অসুস্থ হয়ে পড়েন। এর পরপরই দ্বিতীয় বর্ষের আরও নয়জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েন।শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এ বি এম ফারহান ইমতিয়াজ এ ব্যাপারে বলেন, এটি একটি গণমনস্তাত্ত্বিক অসুস্থতা। মূলত মানসিক চাপ থেকেই এমনটি হয়ে থাকে। তবে এ নিয়ে আতঙ্কের কিছু নেই।কলেজের অধ্যক্ষ ফকির আনোয়ার হোসেন জানান, হোস্টেলের সব কাজে জ্যেষ্ঠ শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়। জ্যেষ্ঠতা রক্ষা নিয়ে ছাত্রীদের মধ্যে মতবিরোধের বিষয়টি কলেজ কর্তৃপক্ষ সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিল। তবে এর আগেই ওই ছাত্রীরা নিজেদের মধ্যে বাগিবতণ্ডা করে অসুস্থ হয়ে পড়েন।