প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর বাজারের দাইবাড়ীটেক থেকে মাইজপাড়া পর্যন্ত শ্রীপুর-কাওরাইদ সড়কের এক কিলোমিটার রাস্তা পাকাকরণের জন্য প্রায় চার মাস আগে মাটি খোঁড়া হয়। ওই রাস্তার এক কিলোমিটার রাস্তায় বালি ও ইটের খোয়া বিছিয়ে রাখা হয়েছে। এ কারণে সাতখামাইর থেকে কাওরাইদ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তায় সরাসরি যোগাযোগ বন্ধ রয়েছে। কাওরাইদ ও সাতখামাইরসহ আশপাশের এলাকার লোকজন কয়েক কিলোমিটার ঘুরে উপজেলা শহরে যাতায়াত করছেন।এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আবদুল বারেক হাওলাদার প্রথম আলোকে, বরাদ্দ না থাকায় ওই অংশের কাজ হয়নি। শিগগির সড়কের অসমাপ্ত অংশের পাকাকরণ কাজ শুরুর ব্যবস্থা নেওয়া হবে।