১০ কেজি সোনা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল মঙ্গলবার মধ্যপ্রাচ্য থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের ১০ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার জানান, ভোর পৌনে ছয়টার দিকে কাতার এয়ারওয়েজে দোহা থেকে আসা মো. আলাউদ্দিনের (৩৪) হাতব্যাগ থেকে সাত কেজি ৪৬৪ গ্রাম ওজনের মোট ৬৪টি সোনার বার উদ্ধার করা হয়। সকাল সাড়ে সাতটার দিকে দুবাই থেকে আসা মোহাম্মদ শাহজাহানের (৩৮) কোমর থেকে ১৯টি বারে থাকা দুই কেজি ২৩ গ্রাম সোনা উদ্ধার করা হয়।