১০ কোটি লাভ নয়, লোকসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল চিনিকলে ২০১০-১১ আখ মাড়াই মৌসুমের সমাপ্তি ঘোষণা করা হয়েছে গত রোববার। লক্ষ্যমাত্রা অনুযায়ী আখ মাড়াই করতে পারলে প্রায় ১০ কোটি টাকা লাভ করবে বলে কর্তৃপক্ষ জানালেও শেষ পর্যন্ত লক্ষ্যমাত্রার অধিক মাড়াই করেও প্রায় ১০ কোটি টাকা লোকসান গুণতে হচ্ছে।মিলের মহাব্যবস্থাপক (কৃষি) অলিক সোম জানান, দুই লাখ ২০ হাজার টন আখ মাড়াই করে ১৬ হাজার ৫০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে ২০১০-১১ মাড়াই মৌসুম শুরু হয়। চিনি আহরণের অর্জিত হার ছিল ৬ দশমিক ৪০ ভাগ। লক্ষ্যমাত্রার চেয়ে ১৭ কর্মদিবসে ২৭ হাজার ১৯৪ টন অধিক আখ মাড়াই করেও প্রায় ১০ কোটি টাকা লোকসান গুণতে হচ্ছে।