১০ গ্রাম বিদ্যুৎহীন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গত বৃহস্পতিবার কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে ১০টি গ্রামে বিদ্যুৎ-সংযোগ বন্ধ হয়ে গেছে। এলাকার কয়েকজন বাসিন্দা জানান, ওই দিন রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ওপর বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর আওতাধীন নৈয়ার বাজারে তিনটি খুঁটি ভেঙে যায়। এতে উপজেলার নৈয়ার, নশ্বিপুর, বালিয়ারদ্রুন, কাউয়াদি, শ্রীকান্তপুর, চন্দ্রশেখরদী, দেনারদিয়া, পাঁচভিটা, হাউসদি ও মাইথারদিয়া গ্রামে বিদ্যুৎ-সংযোগ বন্ধ হয়ে যায়।