প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম রেলপথ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর রেলক্রসিং এলাকায় বুধবার রাত দুইটার দিকে মালবাহী ট্রেনের সঙ্গে দ্রুতগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়। আর ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়। এ ঘটনার ওই রেলপথে ১০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। সেই সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লেমুয়া থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার যানজট দেখা দেয়। পরে লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন এসে ইঞ্জিন ও বগি সরিয়ে নিলে ট্রেন চলাচল শুরু হয়।