প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈরী আবহাওয়ার কারণে প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের লঞ্চ চলাচল গতকাল সোমবার ভোরে ফের স্বাভাবিক হয়েছে। এর আগে গত রোববার রাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়। বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের বন্দর কর্মকর্তা কবির হোসেন বলেন, রোববার সন্ধ্যার আগেই বৈরী আবহাওয়ার কারণে ছোট আকৃতির লঞ্চগুলো বন্ধ করে দেওয়া হয়। পরে আবহাওয়া আরও খারাপ হলে এবং নদীতে স্রোতের মাত্রা বেড়ে গেলে রাত সাড়ে আটটা থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।