১০ ঘণ্টা পর মিলল লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে আবদুল কাদির (২৭) নামের ব্যাটারিচালিত এক রিকশাচালক (টমটম) ‘নিখোঁজ’ হওয়ার প্রায় ১০ ঘণ্টা পর তাঁর লাশ মিলেছে। গত বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে তাঁকে পাওয়া যাচ্ছিল না। গতকাল শুক্রবার সকালে শহরতলির শাহ পরান বাইপাস এলাকা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। তবে তাঁর রিকশাটি পাওয়া যায়নি৷ পুলিশ ধারণা করছে, দুর্বৃত্তরা তাঁর রিকশাটি ছিনতাই করতেই কাদিরকে হত্যা করেছে।
কাদিরের গ্রামে বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে। সিলেট নগরের শাহি ঈদগাহ এলাকায় সপরিবারে বসবাস করতেন ও ব্যাটারিচালিত রিকশা চালাতেন। পরিবারের বরাত দিয়ে শাহ পরান থানার পুলিশ জানায়, কাদির নগরের একটি জুয়েলারি দোকানে চাকরি করতেন। সম্প্রতি ওই চাকির ছেড়ে দিয়ে রিকশা চালাতেন।
বৃহস্পতিবার রাত ১২টার পরও বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা কাদিরের মুঠোফোনে ফোন দেন। কিন্তু মুঠোফোনটি বন্ধ পাওয়ায় পরিবারের সদস্যরা ঘটনাটি মহানগর পুলিশের শাহ পরান থানাকে অবহিত করেন।