১০ ঘণ্টা পর যুবক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া গ্রামের ভুলু মালাকার (২৮) নামের এক যুবককে অপহরণের ১০ ঘণ্টা পর গত সোমবার রাতে পুলিশ উদ্ধার করেছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, মালাকার সোমবার বেলা একটার দিকে পাশের একটি পুকুরে গোসল করতে যাওয়ার পথে ভুলুকে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায় অস্ত্রধারী দুই যুবক। পরে পরিবারের কাছে মুঠোফোনে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি পুলিশকে জানায় পরিবার। রাত ১১টার দিকে উপজেলা সদরের কলেজপাড়া সড়ক এলাকা থেকে ভুলুকে অক্ষত অবস্থায় পুলিশ উদ্ধার করে। বাউফল থানার ওসি আযম খান ফারুকী বলেন, এ ঘটনায় তিনজনের নামে মামলা হয়েছে।