১০ ঘণ্টা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর-হোমনা সড়কের রাধানগর মাদরাসা মোড়ে গত মঙ্গলবার কাঠবোঝাই একটি ট্রাক গর্তে আটকে যাওয়ায় ১০ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে দুই পাশে কয়েক শ গাড়ি আটকা পড়ে। যাত্রীরা ভোগান্তিতে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল চারটার দিকে বাঞ্ছারামপুর উপজেলার রাধানগর মাদরাসা মোড়ে রাস্তার গর্তে বাঞ্ছারামপুরগামী কাঠবোঝাই একটি ট্রাক আটকে যায়। এ সময় দুই দিকে কয়েক শ গাড়ি আটকা পড়ে। রাত দুইটার দিকে ট্রাকটি উদ্ধার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়। সড়ক ও জনপথ অধিদপ্তর, বাঞ্ছারামপুরের উপবিভাগীয় প্রকৌশলী হাবিব উল্লাহ বলেন, রাধানগরে রাস্তার ভাঙনে ইট দেওয়া হয়েছিল। সেগুলো সরে গিয়ে গর্ত আরও বড় হয়েছে। সেখানে ট্রাকটি আটকে গিয়েছিল।