১০ ঘণ্টা যোগাযোগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে ইঞ্জিনের ওপর গাছ পড়ে লাইনচ্যুত হয়েছে আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন। এতে ওই রেলপথে প্রায় ১০ ঘণ্টা যোগাযোগ বন্ধ থাকে। গতকাল শুক্রবার ভোরে শহরের চেকাশাহ রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে ট্রেনে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানায়, ভোর পাঁচটার দিকে পার্বতীপুর থেকে নীলফামারী যাওয়ার পথে চেকাশাহ রেল গেট এলাকায় রেললাইন সংলগ্ন কটি শিমুলগাছ ভেঙে ইঞ্জিনের ওপর পড়ে। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়।
নীলফামারী রেলস্টেশন মাস্টার ওবায়দুল ইসলাম বলেন, দুর্ঘটনার কারণে পার্বতীপুর থেকে বিকল্প ইঞ্জিন এনে নীলফামারীর যাত্রী না নিয়েই রাজশাহী অভিমুখে ছেড়ে যায় ট্রেনটি। উদ্ধারকর্মীরা প্রায় ১০ ঘণ্টা পর লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধার করলে ওই রেলপথে যোগাযোগ স্বাভাবিক হয়। ১০ ঘণ্টা যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় খুলনা মেইলটি বাতিল এবং রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি তিন ঘণ্টা বিলম্বে নীলফামারী স্টেশনে পৌঁছে বলেও জানান তিনি।