প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর-সৈয়দপুর মহাসড়কে তারাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে চার বাসচালক ও ছয় ইজিবাইকচালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধ যান চলাচল ও অতিরিক্ত যাত্রী বহনের দায়ে আদালতের বিচারক তারাগঞ্জের ইউএনও জিলুফা সুলতানা গতকাল রোববার বিকেলে তাঁদের জরিমানা করেন। তারাগঞ্জ থানার ওসি আবদুল লতিফ মিয়া জানান, ইউএনও একদল পুলিশ নিয়ে তারাগঞ্জের বিভিন্ন বাসস্ট্যান্ডে অভিযান চালান। এ সময় মিনিবাসের ছাদে যাত্রী বহনের ঘটনায় চারজন চালককে মোট ৬ হাজার ১০০ টাকা এবং অবৈধ ছয়টি ইজিবাইকের ছয়জন চালককে মোট ১ হাজার ২০০ টাকা জরিমানা করেন তিনি।