১০ ছাত্র আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়সংলগ্ন বকশিবাজার মোড়ে গতকাল বুধবার রাতে লালবাগ এলাকার একদল যুবকের সঙ্গে সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের ১০ ছাত্র আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান জানান, রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে লালবাগের জাবেদ নামের এক যুবক একটি মেয়েকে নিয়ে আপত্তিকর অবস্থায় বসে ছিলেন। এটা দেখে সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের কয়েকজন ছাত্র জাবেদকে মারধর করেন। জাবেদ পরে বন্ধুবান্ধব নিয়ে ফুলার রোডে এসে এসএম হলের ছাত্র শুভকে ধরে নিয়ে যান। খবর পেয়ে এসএম হলের ৪০-৫০ জন ছাত্র বকশিবাজারে গেলে লালবাগের যুবকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ১০ জন ছাত্র আহত হন।