১০ জন অতিরিক্ত সচিবের নতুন পদায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশাসনে ১০ জন অতিরিক্ত সচিবের নতুন পদায়ন হয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা দুটো বিজ্ঞপ্তিতে তাঁদের পদায়নের এ তথ্য জানানো হয়। 

বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. হেলাল উদ্দিনকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী সালাহউদ্দিন আকবরকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, এনটিআরসিএর সদস্য মো. রফিকুল ইসলামকে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলামকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব নাজনীন বেগমকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামাল উদ্দিনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিআরটিসির চেয়ারম্যান জসীম উদ্দিন আহমেদকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক, অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী সদস্য মো. মিজানুর রহমানকে বিআরটিসির চেয়ারম্যান, বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. শওকত আলী ওয়ারেসীকে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী সদস্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম আসাদুজ্জামানকে বিসিএসআইআরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।