প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে গতকাল সোমবার বিকেলে ১০ জনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফগামী একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে সাতজন নারায়ণগঞ্জের আড়াইহাজার এবং তিনজন টাঙ্গাইলের সখীপুর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি