১০ জন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় জুয়া খেলার অভিযোগে খোরশেদ আলম, মফিজ মিয়া, শহিদ মিয়া, দেলোয়ার হোসেন, আমির হোসেন, দুলাল চন্দ্র শীল, আব্দুর রউফ, জসিম উদ্দিন, মমিনুল ইসলাম ও আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রাম থেকে পুলিশ গত শুক্রবার রাতে তাঁদের গ্রেপ্তার করে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন বলেন, ওই ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।