১০ জনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনবহুল স্থানে প্রকাশ্যে ধূমপান করায় ভ্রাম্যমাণ আদালত গতকাল শুক্রবার রাতে ১০ জনকে জরিমানা করেছেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার চিত্রামহল সিনেমা হলের সামনে অভিযান চালান। সেখানে প্রকাশ্যে ধূমপান করায় আদালত রুবেল, মনোজ মণ্ডল, রাজু আহমেদ, দিলীপ, শাহ আলম, সুমন, নূরে আলম, মোহাম্মদ মুন, হাসান ও বিল্লালকে জরিমানা করেন।ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মোহাম্মদ আখতার জামিন প্রথম আলোকে বলেন, ২০০৫ সালের ধূমপানবিরোধী আইনের ৫ ধারা অনুযায়ী প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা করা হয়েছে। প্রকাশ্যে ধূমপান করার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।