১০ জনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের রাজ্জাক প্লাজার বিভিন্ন প্রতিষ্ঠানের ১০ জন মালিক ও কর্মচারীকে পর্নো ছবি বিক্রির দায়ে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব-৪) একটি ভ্রাম্যমাণ আদালত। সাজা পাওয়া ব্যক্তিরা হলেন মোবাইল লিংকের কর্মচারী জয় সাহা, হাসন টেলিকমের বাবর শিশির, বশির ইলেকট্রনিকসের আল আমিন, স্কাই লিংকের মিরাজুল হোসেন, মোবাইল ডট কমের মো. হাসান, জি এস টেলিকমের মোমিনুল ইসলাম, জহুরা ইলেকট্রনিকসের মো. হাবি, রবি টেলিকমের সাজেদুল ইসলাম, মিনহাজ টেলিকমের জনি ঘোষ ও অনলাইন মোবাইল ভিশনের মালিক সাখাওয়াত হোসেন। নির্বাহী হাকিম আনিসুর রহমান বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা অপরাধ স্বীকার করেছেন।