প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রেলস্টেশন এলাকা থেকে গতকাল শনিবার সকালে গাঁজাসহ ১০ ব্যক্তিকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত ব্যক্তিরা হলেন আলমডাঙ্গার কোর্টপাড়ার রিয়াজ উদ্দীন, গোবিন্দপুরের আবদুল মান্নান ও আজম হোসেন, গাংনী ইউনিয়নের নান্দবারের রবিউল ইসলাম, মোড়ভাঙ্গার রুবেল হোসেন, চুয়াডাঙ্গা পৌরসভার বেলগাছি গ্রামের জুবায়ের হোসেন এবং কুষ্টিয়ার আজাদ হোসেন, শামীম হোসেন, রুবেল হোসেন ও টুটুল হোসেন। আদালতের নির্বাহী হাকিম ও আলমডাঙ্গার ইউএনও আজাদ জাহান বলেন, রিয়াজের কাছ থেকে ১ কেজি এবং অন্য ব্যক্তিদের কাছ থেকে ৪৫০ গ্রাম করে গাঁজা জব্দ করা হয়েছে। রিয়াজকে এক বছর এবং অন্য ব্যক্তিদের ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।