প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ এবং স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তকরণের দাবিতে ১০ জানুয়ারি থেকে সারা দেশে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া গতকাল বৃহস্পতিবার জামালপুরে আয়োজিত শিক্ষক সমাবেশে এ ঘোষণা দিয়েছেন। শিক্ষক-কর্মচারী ঐক্যজোট জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশের করে। জেলার ৩১২টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই হাজার শিক্ষক-কর্মচারী সমাবেশে অংশ নেন।