১০ জানুয়ারি পবিত্র ফাতেহা-ই ইয়াজদাহম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের আকাশে গতকাল শুক্রবার ১৪৩৮ হিজরি সনের রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ শনিবার থেকে রবিউস সানি মাস গণনা শুরু হবে।
ইসলামিক ফাউন্ডেশনে গতকাল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সে অনুযায়ী ১০ জানুয়ারি পবিত্র ফাতেহা-ই ইয়াজদাহম।
চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ইব্রাহিম খলিল।