১০ জুন মুসা ইব্রাহীমের নাগরিক সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীমকে আগামী ১০ জুন ঢাকায় নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। সংবর্ধনা অনুষ্ঠানটি হবে ধানমন্ডি লেকের পাড়ে রবীন্দ্রসরোবর মঞ্চে, বিকেল চারটায়। এ আয়োজনে দেশের বিভিন্ন ক্ষেত্রের খ্যাতিমান ব্যক্তিরা মুসাকে অভিনন্দন জানাবেন। পাশাপাশি গান গাইবেন বিশিষ্ট সংগীতশিল্পীরা। সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরীকে আহ্বায়ক করে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও তরুণদের সংগঠন এ আয়োজনের উদ্যোক্তা।