১০ জুলাই হরতাল ডেকেছে ইসলামী আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত বিলে সংবিধানের মূলনীতি থেকে ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ তুলে দেওয়ার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী ১০ জুলাই সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি দিয়েছে।গতকাল বুধবার পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাইয়ের পীর সৈয়দ মো. রেজাউল করিম। সংবাদ সম্মেলনে হরতালের আগে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করে দলটি। তা হলো—১ জুলাই চট্টগ্রামের লালদীঘি ময়দানে মহাসমাবেশ, ৪ ও ৫ জুলাই থানা এবং ৭ ও ৮ জুলাই জেলা শহরে বিক্ষোভ সমাবেশ।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৈয়দ রেজাউল করিম বলেন, ‘জনমত উপেক্ষা করে সংসদে এ বিল পাস হলে পরদিন থেকেই আমরা সরকার পতনের আন্দোলনে নামব।’ সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব ইউনূছ আহমাদ, ঢাকা মহানগর সভাপতি এ টি এম হেমায়েত উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।