১০ জেএসসি পরীক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়ায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা দিয়ে আজ মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ১০ জন পরীক্ষার্থী আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের তাৎক্ষণিক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা শেষে সন্ধ্যার আগ মুহূর্তে দুইটি ভটভটি গাড়িতে করে ১৬ জন পরীক্ষার্থী সিংড়া উপজেলা সদর থেকে বাড়ি ফেরার সময় চৌগ্রাম বাজার এলাকায় বিপরীতমুখী একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় ভটভটি চালক আবদুল খালেক (৩০) ও পরীক্ষার্থী মাহবুবুর রহমান (১৪) গুরুতর আহত হয়। তাদের দুজনের শরীর ভটভটির গরম পানিতে পুড়ে গেছে। এই দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া আহত জেএসসি পরীক্ষার্থী নাজমা, আলো, সোহান, সাব্বির ও শারফুল ইসলামসহ কয়েকজনকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা সকলেই সিংড়ার চৌগ্রামের বাসিন্দা।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।