১০ জেলেকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব সুন্দরবনের নারকেলবাড়িয়া এলাকা থেকে গত রোববার বনদস্যু রাজু বাহিনীর সদস্যরা মুক্তিপণের জন্য একটি ট্রলারসহ ১০ জেলেকে অপহরণ করেছেন। জেলে সূত্র জানায়, দুপুরে নারকেলবাড়িয়া এলাকার ভেদাখালী খালে মাছ ধরার সময় রাজু বাহিনী দুই লাখ টাকা মুক্তিপণের দাবিতে একটি ট্রলারসহ ১০ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। ট্রলারটির মালিক পিরোজপুরের হুলারহাটের মাছ ব্যবসায়ী বিমল বাবু (৫২)। এ সময় দস্যুরা জেলেদের মারধর করে প্রায় ৩০ মণ মাছসহ অন্যান্য মালামাল লুটে নিয়ে যায়।কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন ইনচার্জ লে. লোকমান হাকিম বলেন, অপহূতদের উদ্ধারে অভিযান চলছে।