১০ জেলেকে ধরে নিয়ে গেছে নাসাকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী নাসাকার সদস্যরা কক্সবাজারের সেন্ট মার্টিন উপকূলে অনুপ্রবেশ করে দুটি ট্রলারসহ ১০ জেলেকে ধরে নিয়ে গেছে। গতকাল রোববার সকালে এ ঘটনা ঘটে। সেন্ট মার্টিন দ্বীপের ইউপি সদস্য নুর আহমদ জানান, ১০ জেলেকে মুক্তির ব্যাপারে নাসাকা সদস্যরা দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে খবর পাঠিয়েছে। সেন্ট মার্টিন দ্বীপের ডেইলপাড়ার বাসিন্দা ফজল করিম জানান, এর আগেও তারা চাঁদার দাবিতে নৌকাসহ ৩৬ জেলেকে ধরে নিয়ে গিয়েছিল। দুই দিন পর ১২ লাখ টাকা নিয়ে তারা তাঁদের ছেড়ে দিয়েছিল।টেকনাফ ৪২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হোসেন জানান, সেন্ট মার্টিন দ্বীপের নৌবাহিনী ও কোস্টগার্ডের মাধ্যমে তারা নাসাকা বাহিনীর কাছে নৌকাসহ জেলেদের ফেরত দিতে চিঠি পাঠিয়েছেন।