১০ জেলের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ শিকারের দায়ে গতকাল শুক্রবার ১০ জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এঁদের মধ্যে মো. পলাশ ও ইসমাইল হোসেনকে এক হাজার টাকা করে; নরেশ হালদার, উজ্জ্বল হালদার, বিল্লাল হোসেন ও হাসমত ব্যাপারীকে চার হাজার টাকা করে; আজম খানকে পাঁচ হাজার টাকা, রাসেল মিয়াকে দুই হাজার, আনোয়ার হোসেনকে তিন হাজার এবং হুমায়ুন কবিরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন ইউএনও এ কে এম গালিভ খান। গালিভ খান জেলেদের জরিমানা করার সত্যতা নিশ্চিত করেছেন।