১০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারঘোষিত ১০ টাকা কেজি দরে চাল বিক্রি গতকাল শুক্রবার কুমিল্লায় শুরু হয়েছে। দুপুরে শহরতলির ধর্মপুর রেল ফটকের পাশে ওই কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। উদ্বোধনী দিনে দুজন ডিলারের মাধ্যমে ৭৬২ জনকে ৩০ কেজি করে চাল দেওয়া হয়। আদর্শ সদর উপজেলায় অন্তত পাঁচ হাজার হতদরিদ্র পরিবারের মধ্যে ওই চাল দেওয়া হবে। প্রতি মাসে একবার করে ওই চাল দেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জামান প্রমুখ।