১০ ট্রাক অস্ত্র আটক মামলার নথিপত্র বিচারকের কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ট্রাক অস্ত্র আটকসংক্রান্ত অস্ত্র ও চোরাচালান মামলার নথিপত্র (কেস ডকেট—সিডি) গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ কে এম শামসুল ইসলামের কাছে পৌঁছানো হয়েছে। বিচারক মামলার নথিপত্র দেখে সময় বাড়ানো ও আসামি দীন মোহাম্মদের জামিনের আবেদনের ব্যাপারে আদেশ দেবেন।মহানগর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘মামলার নথিপত্র এখন বিচারকের কাছে। তিনি নথিপত্র পড়ে আদেশ দেবেন।’ ১০ ট্রাক অস্ত্র ও চোরাচালান মামলায় আরও ৯০ দিন সময় বাড়ানোর আবেদন করেন তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত মঙ্গলবার দুপুরে শুনানির সময় মামলার নথিপত্র ছাড়া আদালতে হাজির হওয়ায় বিচারক শামসুল ইসলাম তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরীকে ভর্ত্সনা করেন। ২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাট থেকে ১০ ট্রাক অস্ত্র আটক করা হয়। উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য অস্ত্রগুলো আনা হয় বলে বিভিন্ন সাক্ষীর বক্তব্যে জানা গেছে।