১০ ট্রাক অস্ত্র মামলার পরবর্তী শুনানি ১০ অক্টোবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরের আইনজীবীর জেরা অসমাপ্ত অবস্থায় আদালত এ মুলতবি ঘোষণা করেন।
শুনানির সময় এজলাসে দাঁড়িয়ে বাবর বলেন, ‘আমি অসুস্থ। আমাকে চিকিত্সক হাসপাতালে ভর্তি হতে পরামর্শ দিয়েছেন। তবে ন্যায়বিচারের স্বার্থে আমি আদালতে এসেছি।’ তিনি বলেন, ‘কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সাক্ষী না দেওয়ায় আমাকে এ মামলার আসামি করা হয়েছে।’