১০ ট্রাক অস্ত্র মামলার পরে গ্রেনেড হামলার বিচার শেষ হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ১০ ট্রাক অস্ত্র মামলার পরই ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারকাজ সম্পন্ন হতে পারে। অচিরেই এ মামলার বিচারকাজ শেষ করতে আইনজীবীরা কাজ করছেন। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। খবর বাসস-এর।গ্রেনেড নিক্ষেপ মামলার বিচারকাজে কিছুটা বিলম্ব হচ্ছে—এ কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই মামলার অধিকাংশ আসামি ১০ ট্রাক অস্ত্র মামলারও আসামি। সপ্তাহে পাঁচ কর্মদিবসে দুটি মামলাই পরিচালিত হওয়ায় কিছুটা বিলম্ব হচ্ছে।