১০ দফা দাবি আদায়ে বরিশালে উপজেলা চেয়ারম্যানদের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদের প্রধান নির্বাহী হিসেবে চেয়ারম্যানকে এবং চেয়ারম্যানদের অনুপস্থিতিতে ভাইস চেয়ারম্যানদের হাতে ক্ষমতা প্রদানের দাবি জানানো হয়েছে। বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদ বরিশাল বিভাগের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়। গত শনিবার বরিশাল নগরের বিডিএস মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা বলেন, ‘আমরা জনগণের কাছের প্রতিনিধি। আমাদের উপেক্ষা করে স্থানীয় সরকার শক্তিশালী করা সম্ভব নয়। ১০ দফা দাবি আদায়ে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।’