১০ দফা দাবিতে কৃষক সমিতির স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার ও বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, কৃষিতে ভর্তুকি বাড়ানোসহ ১০ দফা দাবিতে কৃষিমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে নীলফামারী জেলা কৃষক সমিতি। বৃহস্পতিবার সকালে জেলা সভাপতি আতিয়ার রহমানের নেতৃত্বে সমিতির একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিটি প্রদান করে।স্মারকলিপিতে বলা হয়, সরকার কৃষি উপকরণ—সার, বীজ ও বিদ্যুৎ খাতে ভর্তুকি কমিয়ে মূল্যবৃদ্ধি করে অসহায় কৃষকদের আরও অসহায় করেছে। উৎপাদনের জন্য পর্যাপ্ত ও সহজ শর্তে কৃষিঋণের অভাবে কৃষকেরা চড়া সুদে গ্রামীণ মহাজন ও এনজিওর কাছ থেকে ঋণ নিয়ে উৎপাদন করছেন। উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়ে ঋণের বোঝা টানতে গিয়ে সর্বস্বান্ত হচ্ছেন কৃষক।