১০ দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কপোতাক্ষ নদের জলাবদ্ধতার শিকার ১০ উপজেলার লক্ষাধিক মানুষকে বাঁচাতে ১০ দফা দাবি জানিয়েছে কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটি। দাবি আদায়ে গতকাল বৃহস্পতিবার তারা যশোরের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে।
স্মারকলিপিতে বলা হয়েছে, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর কপোতাক্ষ খননের জন্য ২৬১ কোটি ৮৩ লাখ ৫৬ হাজার টাকার একটি প্রকল্প নেয়। কিন্তু নদ সংস্কারের ব্যাপারে সরকার মনোযোগী ছিল না। পানি উন্নয়ন বোর্ডও যথাযথ দায়িত্ব পালন করেনি। এ জন্য উজানের চুয়াডাঙ্গার জীবননগর, ঝিনাইদহের কোটচাঁদপুর, যশোরের চৌগাছা, ঝিকরগাছা, মনিরামপুর ও কেশবপুর এবং সাতক্ষীরার কলারোয়া, তালা, কপিলমুনি ও পাইকগাছা উপজেলার লক্ষাধিক মানুষ জলাবদ্ধতার শিকার হয়েছে। এসব উপজেলার মাঠের ফসল নষ্ট হয়েছে।
স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন ইকবাল কবির, অনিল বিশ্বাস, আবু বকর সিদ্দিকী, দীপঙ্কর দাস, হাফিজুর রহমান, আবদুর রহিম, শরীফুজ্জামান আগা খান, রওশন আলী প্রমুখ।