১০ দফা দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করবে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জাতীয় দাবি বাস্তবায়ন পরিষদ। গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত পরিষদের এক সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।
পরিষদের সদস্যসচিব মো. শাহ আলম খান পারভেজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি বোর্ডের সনদধারী অদক্ষ টেকনিশিয়ান ও ফার্মাসিস্টদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চাকরিতে নিয়োগ না দেওয়া, অবিলম্বে ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড চালু করা, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের চাকরির প্রারম্ভিক বেতনস্তর ১০ নম্বর গ্রেডে উন্নীত করাসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে পদযাত্রার ঘোষণা দেওয়া হয়েছে।