১০ দফা মেনে নেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ায় এক সংবাদ সম্মেলনে ৭২ ঘণ্টার মধ্যে তাদের ১০ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে ৪ অক্টোবর থেকে সমগ্র উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু করা হবে বলে কমিটি ঘোষণা দেয়।গতকাল সন্ধ্যায় বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের নেতা মজিবর রহমান বলেন, ‘আমরা ১০ দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। কিন্তু সেই সব দাবি মেনে নেওয়া হচ্ছে না। শ্রমিকেরা বারবার নিপীড়নের শিকার হচ্ছেন। সে জন্য আমরা ১০ দফা দাবি সরকারের কাছে উত্থাপন করেছি।’