প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ৫ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুত ও বাজারজাতকরণ নিষিদ্ধ করা হয়েছে। গতকাল মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা জারি করেছে। এতে বলা হয়, এ সময়টা ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ইলিশ সংরক্ষণ ও মাছের ডিম ছাড়ার সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা জারির আগে এ নিয়ে গতকাল বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক।