১০ দিন বিরতির পর সংসদের অধিবেশন আজ আবার বসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ দিন বিরতির পর জাতীয় সংসদের অধিবেশন আজ সোমবার বিকেল পাঁচটায় আবার বসছে। ১৮ ফেব্রুয়ারি সংসদের চলতি অধিবেশন মুলতবি করা হয়েছিল।জানা গেছে, সংসদের চলতি অধিবেশন কমপক্ষে আরও দুই সপ্তাহ চলবে। তবে অধিবেশনের দিনক্ষণ চূড়ান্ত করা হবে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে। চলতি অধিবেশনে বহুল আলোচিত বিমা বিল-২০১০ এবং বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিল-২০১০ উত্থাপন করা হবে। এ ছাড়া রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা শেষে তা গৃহীত হবে। নবম সংসদের চতুর্থ এ অধিবেশন শুরুর কয়েক দিন পর বিরোধী দল সংসদে ফিরে আসে।