১০ দিনব্যাপী বইমেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গতকাল থেকে ১০ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। ইয়াসমিন আক্তার নামে হৃদ্রোগে আক্রান্ত পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর চিকিৎসা সহায়তায় তহবিল গঠনে এ মেলার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’। আয়োজক সূত্রে জানা গেছে, বেলা সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় বইমেলার উদ্বোধন করেন উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া। ২৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল
১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে।