১০ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল রোববার থেকে ১০ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মু আবুল কাসেম ওই কর্মশালার উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংকের অর্থায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উচ্চশিক্ষার মানোন্নয়নবিষয়ক প্রকল্পের অধীনে ওই কর্মশালা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ডিজিটাল ল্যাবরেটরিতে ওই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান উত্তম কুমার মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের িডন বলরাম রায় ও রেজিস্ট্রার মো. সাইফুর রহমান। বক্তব্য দেন কৃষি রসায়ন বিভাগের শিক্ষক বিকাশ চন্দ্র সরকার, ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান মো. আবু হাসান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) গাজীপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ইসমাইল হোসেন প্রমুখ।