১০ দিনেও খোঁজ নেই যুবকের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ দিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছে না মানিকগঞ্জের শিবালয় উপজেলার দক্ষিণ শালজানা গ্রামের যুবক বৈরাম খানের (৩৫)।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ১২ নভেম্বর রাতে খাবার খেয়ে বাড়িতে নিজ কক্ষে ঘুমাতে যান বৈরাম। সকালে ঘুম থেকে জেগে বাড়ির লোকজন ওই ঘরের দরজা বাইরে থেকে শিকল দেওয়া অবস্থায় দেখতে পান। তাঁর ব্যবহৃত মুঠোফোন নম্বরও বন্ধ পাওয়া যায়। গত শুক্রবার সন্ধ্যায় তাঁর বড় ভাই শাহজাহান খান শিবালয় থানায় জিডি করেন।
বৈরামের ভাতিজা সুজন খান বলেন, তাঁর চাচা বিয়ে করেননি। কৃষিকাজের পাশাপাশি তিনি পুরোনো মোটরসাইকেল কেনাবেচা করতেন।
শিবালয় থানার ওসি রকিবুজ্জামান বলেন, বৈরাম খানকে খোঁজা হচ্ছে।