১০ দিনের ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারদীয় দুর্গোৎসব ও লক্ষ্মীপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আজ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ২১ ও ২২ অক্টোবর শুধু মাছ রপ্তানি হবে। আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মো. আব্বাস উদ্দিন ভূঁইয়া বলেন, আগরতলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনীষ বিশ্বাসের সঙ্গে আলোচনা করে যৌথভাবে আগামী ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আখাউড়া স্থলবন্দর শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে, ব্যবসায়ী সংগঠনগুলো আমদানি-রপ্তানি বন্ধ রাখলেও আগরতলা-ঢাকা-কলকাতা পথে যাত্রীবাহী বাস ও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।