প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর প্রচারপত্র বিলির সময় গ্রেপ্তার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল্লাহ জুবায়েরের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁকে সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। বিচারক মো. সাইফুজ্জামান হিরো আবেদন মঞ্জুর করেন। গতকাল থেকেই জুবায়েরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। গত সোমবার রাতে নগরের মুন্সিপাড়া এলাকায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে হিযবুত তাহরীর প্রচারপত্র বিলির সময় তাঁকে আটক করে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও ভূগোল বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। বাড়ি নাটোরের কালীপুর গ্রামে। নিজস্ব প্রতিবেদক, সিলেট