১০ দোকান ছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরে হালিশহর ও নেভি গেট এলাকায় গতকাল মঙ্গলবার পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় ১০টি দোকান পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। দুপুর পৌনে ১২টার দিকে নেভি গেট ইদরিস মার্কেট কাঁচাবাজারে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। এতে চারটি দোকানঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভায়। বেলা আড়াইটার দিকে বৈদ্যুতিক গোলযোগের কারণে হালিশহর এ-ব্লক বাসস্ট্যান্ড এলাকায় আগুন লাগে। এতে তিনটি ওষুধের দোকানসহ ছয়টি সেমিপাকা দোকানঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|