১০ দোকান ভস্মীভূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাজারে গতকাল সোমবার ভোরে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এ অগ্নিকাণ্ডে আল আমিন স্টোর, মেঘনা ডেকোরেটর, জামান ব্রাদার্স, মামুন কসমেটিকস ও স্থানীয় ভুট্টা ও ধানের গুদামসহ ১০টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে কালীগঞ্জ, পাটগ্রাম ও লালমনিরহাট ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ব্যাপারে পাটগ্রাম উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের মাস্টার শাহাজান মিয়া বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। দেরি হলে তুষভান্ডার বাজারের শত শত দোকান পুড়ে ছাই হয়ে যেত।’