১০ দোকান ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। গতকাল বুধবার ভোর পাঁচটার দিকে উপজেলার নিমগাছি বাজারের তালুকদার মার্কেটে এ ঘটনা ঘটে। রায়গঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুক্তার আলী বলেন, খবর পাওয়ার পরপরই তাঁরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কী কারণে আগুনের সূত্রপাত হয় তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস বলেন, তদন্ত করার পরই আগুন লাগার কারণ সম্পর্কে বলা সম্ভব হবে। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি|