১০ দোকান ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। গত শুক্রবার রাত তিনটার দিকে পৌর শহরের শ্রীকোলা মহল্লায় একটি মার্কেটে এ ঘটনা ঘটে। উল্লাপাড়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মার্কেটের একটি চায়ের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন মার্কেটের আরও ১০টি দোকানে ছড়িয়ে পড়ে। পুড়ে যাওয়া দোকানগুলো হচ্ছে হিরা ট্রেডার্স, লাকী হোমিও, মুন্নি ফার্মেসি, ভাই ভাই পোলট্রি ফিড, মা আয়শা কৃষি ট্রেডার্স, লাকী টেইলার্স, মানিক ট্রেডার্স, সেলুন, মুদিখানা ও চায়ের দোকান। আগুনের খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিজাম উদ্দীন জানান, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সিরাজগঞ্জ প্রতিনিধি|