১০ নম্বর কূপের খননকাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) আওতাধীন বাখরাবাদ গ্যাসক্ষেত্রের ১০ নম্বর কূপের খননকাজ শুরু হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান খননকাজের উদ্বোধন করেন।
বিজিএফসিএল সূত্র জানায়, কূপটি খননের মাধ্যমে বাখরাবাদ গ্যাসক্ষেত্রের উৎপাদনক্ষমতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে রিজার্ভারের প্রকৃত অবস্থা ও বিস্তৃতি নিরূপণ সম্ভব হবে। কূপটির গভীরতা ২ হাজার ৯৯০ মিটার।
১০ নম্বর কূপ প্রকল্পের পরিচালক মামুন আজাদ বলেন, এই কূপের খননকাজ শেষ হলে দৈনিক প্রায় ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএফসিএলের মহাব্যবস্থাপক (কারিগরি) তৌফিকুর রহমান, মহাব্যবস্থাপক (প্রকল্প) আহমদ হোসেন, মহাব্যবস্থাপক (রক্ষণাবেক্ষণ) শফিকুল ইসলাম প্রমুখ।