১০ পৌরসভায় ভোট ২০ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০ মার্চ ১০টি পৌরসভার ভোট গ্রহণ করা হবে। গতকাল বুধবার নির্বাচন কমিশন এসব পৌরসভার তফসিল ঘোষণা করেছে।
পৌরসভা ১০টি হলো রংপুরের হারাগাছ, ব্রাহ্মণবাড়িয়া, ঝালকাঠি, নোয়াখালীর কবিরহাট, কুমিল্লার নাঙ্গলকোট, ফরিদপুরের ভাঙ্গা, কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী, ঝিনাইদহের কালীগঞ্জ এবং ফেনীর সোনাগাজী।
কমিশন সচিবালয়ের উপসচিব সামসুল আলমের সই করা এ-সম্পর্কিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই হবে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি এবং প্রত্যাহারের শেষ সময় আগামী ৪ মার্চ।
এর আগে গত ৩০ ডিসেম্বর দেশের ২৩৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তখন মেয়াদ পূর্ণ না হওয়ায় এই ১০ পৌরসভায় ভোট হয়নি।